ফেরত ও বদল নীতি
রিটার্ন ও রিফান্ড নীতি
কার্যকর তারিখ: ২৪ অক্টোবর ২০২৬
ডেলিভারির সময় যাচাই করুন
পণ্য গ্রহণের আগে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্যাকেট খুলে যাচাই করে নিতে পারবেন। ভুল পণ্য, ক্ষতিগ্রস্ত বা ছাপার ত্রুটিপূর্ণ কপি হলে তখনই ফেরত দিন—এর জন্য আপনাকে কোনো মূল্য দিতে হবে না।
পরে ত্রুটি ধরা পড়লে
পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে ছাপা বা বাঁধাইয়ের ত্রুটি ধরা পড়লে ছবি সহ আমাদের জানান। যাচাইয়ের পর আমরা বদলি কপি পাঠাব অথবা পরিশোধিত মূল্য ফেরত দেব।
যে ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়
- ব্যবহারজনিত ক্ষতি বা ডেলিভারির পরে ঘটা ক্ষতি।
- পণ্য হাতে পাওয়ার ৩ দিন পার হয়ে যাওয়ার পর জানানো অভিযোগ।
রিফান্ড
রিফান্ড প্রযোজ্য হলে যে মাধ্যমে মূল্য পরিশোধ করেছিলেন সেই মাধ্যমে, অথবা আলোচনা সাপেক্ষে বিকাশ/নগদ বা ব্যাংকের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
যোগাযোগ
ফোন: +880 1792-351868
ইমেইল: [email protected]